• লিড নিউজ
  • জাতীয়

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি: দুর্যোগ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।
‎
‎তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের জান-মাল রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। সশস্ত্র বাহিনীর এই সক্ষমতাকে আরও শক্তিশালী করতেই আধুনিক ও উন্নত সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
‎
‎উপদেষ্টা ঢাকায় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়)’ এর আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর কাছে দুর্যোগ সক্ষমতা বৃদ্ধিমূলক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় সরবরাহকৃত যন্ত্রপাতি সশস্ত্র বাহিনীকে দুর্যোগকালীন আরও দ্রুত, কার্যকর ও নিরাপদভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় এসব সরঞ্জাম উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আজকের এই সরঞ্জাম হস্তান্তরের মাধ্যমে সশস্ত্র বাহিনীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও সুসংহত ও শক্তিশালী হয়েছে।
‎
‎দুর্যোগ উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সংস্কারের আওতায় আনা হয়েছে। এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দুর্যোগসংক্রান্ত সকল কার্যক্রমকে মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সমন্বিতভাবে পরিচালনা করা হবে। ইতোমধ্যে এ কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী সরকার এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় যেসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে, তার মধ্যে রয়েছে তিনটি ৪৮ টন ক্ষমতাসম্পন্ন হেভি ডোজার, তিনটি ২০ টন ক্ষমতাসম্পন্ন ডোজার এবং তিনটি ফর্কলিফট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোমাতসু কোম্পানির নির্মিত এসব যন্ত্রপাতি উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘসময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। তারা দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
‎
‎এর আগে দুর্যোগ উপদেষ্টা উদ্ধার অভিযানে ব্যবহৃত যানবাহনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এবং পরে হস্তান্তরিত যন্ত্রপাতিসমূহ পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

২

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

৩

‎নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

image

ডিএমপির নতুন অতিরিক্ত কমিশনার আব্দুল কুদ্দুস

৪

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

...

image

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...

  • company_logo