• জাতীয়

‎ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

 

‎এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

 

‎প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল নেওয়া।

 

‎এরপরেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। মূলত প্রধান উপদেষ্টা তার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেজন্য তার পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।

মন্তব্য (০)





image

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল ক...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬...

image

‎দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে: সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ...

image

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় স...

image

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শেষ

নিউজ ডেস্কঃ সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে...

  • company_logo