• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ: আইজিপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে’ পুলিশের জন্য সুযোগ বলে মন্তব্য করেছে ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

‎আইজিপি বলেন, ‘নির্বাচনে তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার হবে বডিওর্ন ক্যাম। জেলা পর্যায়ে ব্যবহার হবে ড্রোন।’
‎
‎নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘৩১৭টি সহিংস ঘটনায় আহত ৬০৩ জন ও নিহত হয়েছেন মোট পাঁচজন। এছাড়াও অস্ত্রাগারের জমা থাকা ১ হাজারের বেশি ব্যক্তিগত অস্ত্র লুট হয়েছে।’
‎
‎বাহারুল আলম বলেন, ‘নির্বাচনে সারা দেশে ঝুঁকিপূর্ণকেন্দ্র রয়েছে ২৪ হাজার। নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ সেনাবাহিনী ইন্টেনশিপ মোবাইল পেট্রোলে নিযুক্ত থাকবে। সর্বকালের সব থেকে নিরাপদ ইলেকশনের জন্য বেশি নিরাপত্তা নিয়েছে পুলিশ।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

২

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

৩

‎নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

image

ডিএমপির নতুন অতিরিক্ত কমিশনার আব্দুল কুদ্দুস

৪

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

...

image

গোপালগঞ্জ-ফেনীতে এসপি রদবদল

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) প...

  • company_logo