• লিড নিউজ
  • জাতীয়

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
‎
‎বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।
‎
‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ উন্নত করে এবং মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়। তিনি আরও জানান, শুধু বই নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
‎
‎এ সময় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo