• লিড নিউজ
  • রাজনীতি

দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়েত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জায়ামাতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

এ সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল। 

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, মুগ্ধ আবু সাঈদ, ওসমান হাদিরা।

শফিকুর রহমান বলেন, দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই। দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।

এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন কেবলমাত্র গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, দেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা দেশের মানুষকেই ঠিক করতে হবে।

কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতে চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণাও দেন জামায়াত আমির।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে বিচার বিভাগকে আমূল পরিবর্তন, সৎ ব্যক্তিদের বিচারকে আসনে বসানো ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জামায়াত ইসলামী।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo