ফাইল ছবি
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো আগামীকাল মঙ্গলবার দেখানো হবে। এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সফটওয়্যারের ডেমো দেখানো হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমোতে কোনো সমস্যা না থাকলে নির্বাচনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে বদলির সময়সীমা, শূন্য পদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া থাকবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘মঙ্গলবার সকালে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে। সফটওয়্যারে কোনো ইস্যু না থাকলে নির্বাচনের পর শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হবে।’
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যারে সমস্যা না থাকলে শিগগিরই বদলির সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষকরা।
বাকৃবি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেই বা...
নিউজ ডেস্কঃ রাজধানীর সাত সরকারি কলেজকে সংযুক্ত করে নতুনভাবে ...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রা...
চট্টগ্রাম থেকে :‘ ভাঙো রুদ্ধ চিন্তার বেষ্টনী’ স্...
বাকৃবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হা...

মন্তব্য (০)