• বিনোদন

শাকিবের নতুন সিনেমা 'রকস্টার', দেখা যাবে পাকিস্তানি নায়িকাকে

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে লড়াইয়ে শুরু হয়েছে উত্তাপ। আর সেই উত্তাপ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আরও বাড়িয়ে তুলেছে নায়িকা নির্বাচন ঘিরে। একদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বড়পর্দায় সম্ভাব্য উপস্থিতি। অন্যদিকে দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার ইঙ্গিত— সব মিলিয়ে ঈদের আগে থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রহস্য, চমক আর আলোচনার ঝড়। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, 'রকস্টার' সিনেমার নায়িকার চরিত্রে ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিস ইউনিভার্স মিথিলা। এ সিনেমার প্লটে চরিত্রটি তার পছন্দও হয়েছে। 

তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হতে পারে সেই স্থানে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় তা নাম প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। 

এ বিষয়ে 'রকস্টার' সিনেমার পরিচালক আজমান রুশো বলেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন এ নির্মাতা। 

এদিকে শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেই সিনেমার কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন কিং খান। এরপরই ‘রকস্টার’-এর শুটিং শুরু করার কথা রয়েছে শাকিব খানের। 

মন্তব্য (০)





image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

image

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

নিউজ ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী...

image

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অ...

image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

  • company_logo