• লিড নিউজ
  • জাতীয়

মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শিক্ষা ব্যবস্থা রূপান্তর ও মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে মুসলিম বিশ্বকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।
‎
‎রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্কের (সান) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে।
‎
‎সমঝোতা স্মারককে সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় এবং প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে।
‎
‎অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইইউটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও সান-এর সদস্য সালাহউদ্দিন কাসেম খান।অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo