• লিড নিউজ
  • রাজনীতি

‎মির্জা আব্বাস ‘গ্যাংস্টার’, শাপলা চত্বরে গণহত্যা তার জন্যই হয়েছে: পাটওয়ারী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব দাবি করেন তিনি।

‎নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন, তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়নহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।’

‎এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আছে কেবল বিএনপি ফিল্ড।’ তিনি বলেন, ‘তারেক রহমান যে বলেছেন তার প্ল্যান আছে, তার প্ল্যান কী? বেশিরভাগ আসনে সন্ত্রাসী, চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি।’

‎তারেক রহমানকে একজন ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি গণঅভ্যুত্থানের পর কেন দেশে আসেনি? কার সঙ্গে সমঝোতা করে তিনি দেশে এলেন?’

‎তার ভাষায়, ‘ঢাকা-৮ আসনে যিনি এমপি হবেন, তিনি হবেন জনতার। আমি একদম মাটির মানুষ। গণঅভ্যুত্থানের পর আপনারা আমাকে দেখেছেন, এমপি হলেও দেখবেন। আমার মধ্যে কোনো প্যাঁচ নেই।’

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo