ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি জানান, দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সাথে এটা তার প্রথম বৈঠক। এ সময় দু'দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলাচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে যান মার্কিন রাষ্ট্রদূত।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...
নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...
নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

মন্তব্য (০)