• লিড নিউজ
  • শিক্ষা

স্কুল-কলেজ ৫ দিন বন্ধ, মাদ্রাসায় শুরু হচ্ছে রোজার ছুটি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচদিন বন্ধ থাকবে।

‎কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পাঁচ দিন বন্ধ থাকবে। আর নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসায় রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট অনুষ্ঠিত হবে।

‎ভোটের আগের দিন বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এ চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকছে। 

‎এদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে মাদ্রাসাগুলোরতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে, ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

‎কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সোমবার আর মঙ্গলবার ক্লাশ চলার পর বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ থেকে শুরু হবে ক্লাশ।

‎তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুসারে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে; প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ শুরু হবে ২৯ মার্চ থেকে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo