ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিগত আমলে ঢাকা-১১ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ বিদেশেও পৌঁছেছে—এমন দাবি করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনি জনসভায় তিনি এমন দাবি করেন।
নাহিদ ইসলামের দাবি, গত ১৫ বছর ধরে একজন বিদেশে অবস্থান করলেও; এ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমিদখল করা হয়েছে, তার লাভ মালয়েশিয়ায় বসেই তিনি গ্রহণ করতেন বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন, আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় চলে গেছেন।’
এসময় তিনি বলেন, ‘এ এলাকার শত শত মানুষের ভূমি দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে। শত শত শত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিলো তারা এ ভূমি দস্যু হিসেবে কাজ করেছে কিংবা সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ। এ অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবো নতুবা তাদের ন্যায্যমূল্য ফিরিয়ে দেবো।’
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদক...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ...
নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড...
নিউজ ডেস্ক : ‘সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে ঢাকা...
নিউজ ডেস্ক : জায়ামাতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের র...

মন্তব্য (০)