• রাজনীতি

ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হবে: কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা- ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক জিয়ার যোগ্য নেতৃত্বে ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হবে। মানুষ তাদের অধিকার রক্ষায় ধানের শীষকে বিজয়ী করবে। 

শনিবার (৭ ফেব্রুয়ারী) ফরিদপুর উপজেলার খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুদ দায়েন মঞ্জু, সাবেক সদস্য সচিব ও বিনগর ইউপি’র চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন প্রমুখ। 

জনসভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান। সভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেন।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo