• শিক্ষা

চবিতে ইপসা-৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম থেকে :‘ ভাঙো রুদ্ধ চিন্তার বেষ্টনী’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা (Young Power in Social Action YPSA) এর নিবেদনে এবং চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (CUSD) এর আয়োজনে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই বুদ্ধিবৃত্তিক লড়াই অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ উপযোগী উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএসডি-এর মডারেটর প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা। বিচারক প্যানেলে ছিলেন মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সাইফুদ্দিন মুন্না। এছাড়া ইপসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার এস.এম. শাহরিয়ার আলম।

উৎসবের প্রথম দিন ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃস্কুল/কলেজ পর্যায়ের এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান বিতার্কিকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৪টি দল এবং আন্তঃস্কুল/কলেজ বিভাগে ১৮টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনে টানা চারটি ট্যাব রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

 শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় তিনটি পর্যায়ের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের শাণিত যুক্তি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হয়। এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। এছাড়া আন্তঃস্কুল পর্যায়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয় ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্যভাবে বাংলা নবব...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘নববর...

image

ওএসডি হলেন মাউশি মহাপরিচালক, শিক্ষা ক্যাডারে বড় রদবদল

নিউজ ডেস্ক : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় ধরনের রদবদল ...

image

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্...

image

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : সারা দেশের বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শ...

image

আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo