• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের ঢাকার স্কোর ২২৬। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’। গত শুক্রবার একই সময় শহরটির স্কোর ছিল ১৯৭। ফলে গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে।

‎এদিকে তালিকায় শীর্ষে থাকা মিশরের কায়োরর স্কোর ৪৮৯। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। ফলে ভয়াবহ দূষণের কবলে শহরটির বাসিন্দারা।

‎তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০০। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে আষ্টম অবস্থানে রয়েছে। আর ভারতের মুম্বাই শহর তালিকার দশম অবস্থানে। দূষণের মাত্রায় পার্থক্য থাকলেও শহর তিনটির বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

‎তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। শহর দুটির স্কোর যথাক্রমে ১৮৩ ও ১৭৯। বায়ুমানের এই দুটি স্কোরও ‘অস্বাস্থ্যকর’।

‎এছাড়া ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটর, ১৭৩ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু আর ১৬৯ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর।

‎একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

image

জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস

নিউজ ডেস্ক : চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের ...

  • company_logo