• বিনোদন

চমক দেখাবে শিবু-কৌশানী জুটি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ঝিমলি ও বিক্রম জুটি বেঁধে ডাকাতি করতে শুরু করেন। সেখান থেকেই প্রেম। কোনো নায়ক নয়, স্বয়ং পরিচালকের সঙ্গে নায়িকার ‘রিল লাইফ’ প্রেম। আর তাতেই যেন বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘বহুরূপী’।

এবার ক্যানভাস আরও বড়। আরও বড় খেলায় নামতে চলেছেন এ তারকা জুটি। সেই জুটি ফিরছে বড়পর্দায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ হয়ে। ইতোমধ্যে ‘দেব-শুভশ্রী’ জুটি আগাম টিকিট দেওয়া শুরু করে দিয়েছে। এবার তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে এলেন শিবু-কৌশানী জুটি।

‘বহুরূপী’ সিনেমার শুটিং শুরু হবে আগামী মার্চ মাস থেকে। রাজ্যের বিভিন্ন জেলায় হবে শুটিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, কৌশানীকে ‘বহুরূপী’তে সবার বিশেষভাবে পছন্দ হয়েছিল। অনেকেই বলেছিলেন— এ হলো কৌশানীর ‘কামব্যাক’ সিনেমা। বিপুল প্রশংসা পেয়েছিল ঝিমলি আর ময়দামুখোর জুটি। পর্দায় আমাদের দুজনকে সবারই একসঙ্গে দেখতে ভালো লেগেছিল।

এবার সে কারণেই মূলত এ তারকা জুটিকে আবার ফিরিয়ে আনার কথা ভেবেছেন তারা। ‘বহুরূপী’ সিনেমার টিকিট বিক্রির সময়ের এক অভিজ্ঞতা। এ নির্মাতা বলেন, সেই সময়ে শহরতলির একটি হলের মালিক তাকে বলেছিলেন— বহু নারী দলে দলে ‘বহুরূপী’ দেখতে যাচ্ছেন। তা দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন তিনি। তারপর বুঝতে পারেন, স্ত্রীর জন্য স্বামীর যে অনুরাগ ও ত্যাগ সেই জুটির অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে, তা মুগ্ধ করেছে তাদের। সেই জুটিকে আবার পর্দায় দেখতে অনেকেরই যে ভালো লাগবে, তা মনে করেই ফিরিয়ে আনার কথা ভেবেছেন তিনি।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ গতবারের তুলনায় ক্যানভাস আরও বড় হবে। এবার ডাকাতিও বড়, চড়বে প্রেমের পারদও। বিক্রমের সঙ্গে ঝিমলির রসায়ন আরও জমাট হবে বলে জানালেন কৌশানী মুখোপাধ্যায়। গত বছর জুটি বেঁধেছিলেন, এবার কয়েক ধাপ এগিয়ে, তাদের সম্পর্ক কি আরও উষ্ণ হবে?—এমন প্রশ্নের উত্তরে কৌশানী বলেন, আমি তো সাহসী, শিবুদার অবশ্য নন্দিতাদির ডোজটা দরকার পড়বে। ওটা ছাড়া শিবুদা সেভাবে কাজ করতে পারে না।

অভিনেত্রী বলেন, গতবার আমাদের জুটিকে ভালো লেগেছিল ঠিকই; কিন্তু এবার আমাদের বোঝাপাড়া আরও ভালো হবে। কারণ একটা কাজ করার পর জানা যায়, অন্যদিকের মানুষটা কী করতে পারবে। এবার কেমিস্ট্রিতে পারদ চড়বে এটি বলতে পারি।

মন্তব্য (০)





image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

image

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

নিউজ ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী...

image

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অ...

image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

  • company_logo