• লিড নিউজ
  • জাতীয়

দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শুধু ডিগ্রি প্রদান করা না হয়ে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি-সচেতন মানবসম্পদ গড়ে তোলাই বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত।
‎
‎বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘এনডব্লিউপিজিসিএল বুয়েট রোবো কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয়করণ প্রক্রিয়া আমাদের বৈশ্বিক অর্থনীতি ও সমাজব্যবস্থাকে দ্রুত বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই।
‎
‎ড. আবরার বলেন, রোবো কার্নিভাল শুধু একটি প্রদর্শনী নয়। এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে গবেষণা ও শিল্পখাতের বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।
‎
‎অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘ভবিষ্যতের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত রোবটিক্স’ প্রসঙ্গে তিনি বলেন, শক্তি ও বিদ্যুৎ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ব্যবহারের মাধ্যমে দক্ষতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
‎
‎তিনি আরও বলেন, ‘বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের নিজস্ব গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে হবে। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।’
‎
‎বুয়েট ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এই যৌথ উদ্যোগকে দৃষ্টান্তমূলক উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই আয়োজন থেকে ভবিষ্যতের প্রকৌশলী ও বিজ্ঞানীরা উঠে আসবেন, যারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে নেতৃত্ব দেবেন।
‎
‎অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য, সংশ্লিষ্ট অনুষদের ডিনবৃন্দ, এনডব্লিউপিজিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪ বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ...

image

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত, কমেছে গ্যাস সর...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কা...

image

জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...

image

সেই ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

৪

নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্...

image

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে...

৫

নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...

  • company_logo