• রাজনীতি

জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে: জামায়াত আমীর

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন আমার এক্স আইডি হ্যাক করে গত কয়েক দিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা দেশকে গোলাম করে রাখতে চায়, পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি সনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে। জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেয়া হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। নারীদের নিরাপত্তা নিয়ে আমিরে জামায়াত বলেন নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে তৈরী করা হবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না। মায়ের অপমান হলে যুবকরা আবারও গর্জে উঠবে।
বেকারদের উদ্যেশে ডা: শফিকুর রহমান বলেন আগস্টে যেসব ছেলে-মেয়ে ও যুবকরা রাস্তায় নেমে সংগ্রাম করেছিল তারা কখনো বেকার ভাতা চাইনি। কিন্তু এখন কেন দিতে চাওয়া হচ্ছে। তবে আমরা তাদের পেশায় দক্ষতা করে গড়ে তুলবো। কাজ করো দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও।
আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, পুরো উত্তারাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষনায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে পরে উপার্যন করতে পারে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়েতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। জেলা জামায়েতে ইসলামের আমীর খম আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়া জেলার ১১টি উপজেলা থেকে কয়েক লাখ জামায়াত সমর্থিতরা এটিম মাঠের সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে পুরুষদের পাশাপাশি হাজার হাজার মহিলা সমর্থকরাও সমাবেশে অংগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি জেলার ৬টি আসনের জামায়াত মনোনিত প্রার্থীদের জনগনের সঙ্গে পরিচয় করে দিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় তিনি আগামীর ইনসাফমূলক সরকার গঠন করতে হলে এবং একটি বৈষম্যহীন সুশাসনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo