• রাজনীতি

‎নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের পার্থী শাহরিয়ার

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের হারিকেন প্রতীকের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।

‎আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

‎শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে প্রার্থী হয়েছিলেন। এদিকে, এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

‎আজ ইশতেহার পাঠ অনুষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজ ও নাগরিক সমস্যামুক্ত মোহাম্মদপুর-আদাবর গড়ে তোলার অঙ্গীকার করেন ঢাকা-১৩ আসনের প্রার্থীরা।

‎অনুষ্ঠানে এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে আটজন তাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে ঢাকা-১৩ সংসদীয় আসনের নানা সমস্যা সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা।

‎তারা বলেন, এ আসনের অন্যতম সমস্যা সন্ত্রাস ও মাদক। আছে যানজট, কিশোর গ্যাংয়ের মত সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। এ সময় এক প্রার্থী সন্ত্রাসীদের মদদ দেয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo