• তথ্য ও প্রযুক্তি

হ্যাকার ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল দুনিয়ায় হ্যাকারদের ফাঁদ দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণার নানা কৌশল বহুদিন ধরেই সক্রিয়। লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক বা এক্সক্লুসিভ ডিলের নামে প্রতারকরা ব্যবহারকারীদের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।

এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি সিকিউরিটি ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি একটি ওয়ান-ক্লিক সুরক্ষা ব্যবস্থা—একবার চালু করলেই একাধিক নিরাপত্তা ফিচার একসঙ্গে সক্রিয় হয়ে যাবে।

এই সেটিংস অন করলে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন ও সিকিউরিটি নোটিফিকেশন চালু হবে। ফলে কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন।

এছাড়া লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও প্রোফাইল লিঙ্ক কেবল পরিচিত কনট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অপরিচিত নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও বা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

নিরাপত্তার অংশ হিসেবে অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে, ফলে সন্দেহজনক বা বিরক্তিকর কল এড়িয়ে চলা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বজুড়ে এই ফিচার চালু করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী কিংবা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে কার্যকর হতে পারে।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এটি বাধ্যতামূলক নয়—ব্যবহারকারীরা চাইলে নিজ উদ্যোগেই এই নিরাপত্তা ব্যবস্থা চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা সংস্থার কর্মীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখতে পারেন—এমন অভিযোগ ও বিতর্কের আবহে এই নতুন ফিচারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo