• রাজনীতি

নির্বাচন কমিশনের ‘প্রতীকী দাফন ’: ফরিদপুরে জাতীয় পার্টির প্রার্থীর অভিনব প্রতিবাদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে (ইসি) প্রতীকীভাবে দাফন করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুফতি রায়হান জামিল। কমিশনের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিবাদে  সোমবার বেলা ১২ টায় চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচি থেকে অভিযোগ করা হয় যে, নির্বাচনী এলাকায় আইন-কানুনের তোয়াক্কা না করেই প্রভাবশালী প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে-  নিয়ম অনুযায়ী একটি ইউনিয়নে একটি ব্যানার এবং প্রতিটি ওয়ার্ডে একটি ক্যাম্প থাকার কথা থাকলেও, পুরো এলাকায় অসংখ্য ব্যানার ও অবৈধ ক্যাম্প স্থাপন করা হয়েছে,  প্রকাশ্যে ভোটারদের ভূরিভোজ করানো এবং চায়ের দোকান ‘ফ্রি’ করে দেওয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ও বিধিনিষেধ উপেক্ষা করে বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন দেওয়া হচ্ছে নিয়মিত।

 এসময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সব দেখেও ‘মৃত’ মানুষের মতো নীরব ভূমিকা পালন করছে। এই ক্ষোভ থেকেই তারা প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে দাফন সম্পন্ন করেন।

এ সময় ফরিদপুর ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কমিশন ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি এখনই কঠোর না হয়, তবে সাধারণ মানুষের ভোটাধিকার ভূলুণ্ঠিত হবে।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। 

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo