ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট দল।
চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের পথেই আছে ভারত। কোনো অঘটন না ঘটলে ভারতই খেলবে শেষ চারে।
তবে ভারতকে কাঁদিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে ৩৩.৩ ওভার তথা ২০১ বলে করতে হবে ২৫৩ রান।
এই ম্যাচের আগে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভালো পজিশনে রয়েছে ভারত। সমন ম্যাচে অংশ নিয়ে ৪ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। আজ পাকিস্তান জিতলে দুই দলের পয়েন্ট সমান ৬ হবে। তখন বিবেচ্য হবে নেট রান রেট।
এই ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে নেট রান রেটে টপকে যেতে হবে ভারতকে।
রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয় ভারত।
দলের হয়ে দেভেন্ত ত্রিভেদী সর্বোচ্চ ৬৮ রান করেন। ৩৫ রান করেন কৌশিক চৌহান। ২৯ রান করেন আরএস অ্যাব্রিস।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল সোবহান। দুই উইকেট নেন মোহাম্মদ সাইয়াম।
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...

মন্তব্য (০)