• বিনোদন

‎শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী তারার মেলা ও বসন্ত উৎসব

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: আসছে বসন্ত। যার রঙ, সুর ও প্রাণখোলা আড্ডার ব্যতিক্রমধর্মী আয়োজন তারার মেলা ও বসন্ত উৎসব’র আয়‌োজন শুরু হচ্ছে আগামীকাল ৩০ জানুয়ারি, শুক্রবার। ফাল্গুনকে স্বাগত জানানোর এ উৎসবে এক ছাদের নিচে মিলবে শপিং, বিনোদন ও উৎসবের আনন্দঘন অভিজ্ঞতা। যে আয়োজনে অংশগ্রহণ করবেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান, জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল, নন্দিতা, ইয়াসমিল লাবণ্য, সিনিয়র সংবাদ উপস্থাপিকা লিজা চৌধুরী প্রমুখ।

‎জানা গেছে, তারকারা তাদের পূর্বে ব্যবহৃত ‘প্রি-লাভড’ ফ্যাশন সংগ্রহ নিয়ে থাকবেন। এ প্রসঙ্গে মৌসুমী মৌ বললেন, আমরা গো গার্লস’র ব্যানারে তারার মেলা ও বসন্ত উৎসব আয়োজন করছি। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা একটি পোশাক এক বা দুইবারের বেশি পরা হয় না। গহনাও থেকে যায় অব্যবহৃত। উৎসবে সেগুলো নিয়ে আসবেন তারকারা। পাশাপাশি কয়েকটি ব্র্যান্ড থাকবে তাদের পণ্য নিয়ে।

‎আরও জানা গেছে, দুই দিন ব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করবে প্রায় সাতটি ব্র্যান্ড। সকাল থেকে রাত পর্যন্ত নারীদের আহবান জানিয়েছেন আয়োজকরা।

‎এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা অর্চি রহমান জানান, গত বছর আমরা এ আইডিয়া নিয়ে পরিকল্পনা করেছি। মিডিয়ায় কাজ করার সুবাদে আমাদের প্রচুর প‌োশাক কিনতে হয়। সেগুলো কয়েকবার পরার পরে আর ব্যবহার করা হয় না। পরবর্তীতে আমরা সমমনা কয়েকজন এ বিষয়ে আয়োজনের উদ্যোগ নিই। আমাদের সাথে যুক্ত আছে সোনিয়া রিফাতের গো গার্লস।

‎তিনি যোগ করলেন, এমন উদ্যোগ অনলাইনে দেখা যায়। সবসময় অনলাইনে পণ্য ক্রয়ের সময় সরাসরি কেনার মতো সুযোগ থাকে না। আমাদের এ আয়োজনে সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। দর্শক ও ক্রেতা নিজে দেখে পছন্দের পণ্য কিনতে পারবে।
‎উল্লেখ্য, ৩০ ও ৩১ জানুয়ারি পান্থপথে পান্থনিবাসে গো গার্লস – এর কার্যালয়ে আয়োজনটি হতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

image

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভি...

  • company_logo