• লিড নিউজ
  • অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে: গভর্নর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

‎পর্যায়ক্রমে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, এখন এফডিআর, ডিপিএসসহ সব ধরনের হিসাবধারীরা টাকা তুলতে পারছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকে খুব শিগগিরই অনলাইন কার্যক্রম শুরু হবে।

‎লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে ৫ ব্যাংকে টাকা জমা রাখেন আমানতকারীরা এবং এতে গ্রাহকদেরও দায়ভার রয়েছে বলে মন্তব্য করেন গভর্নর। আমানতের বিপরীতে ঋণ নেয়ার সুযোগ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন আহসান এইচ মনসুর।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo