• বিনোদন

বলিউড ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন সাবেক অভিনেত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন সেটাও অনেকদিন হল। ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা এই তারকা এবার দুবাইয়ে রিয়েল এস্টেটের ব্যবসায় নাম লিখিয়েছেন। সর্বশেষ রিমিকে ২০১১ সালে ‘শাগির্দ’ (২০১১) সিনেমায় অভিনয়ে দেখা গেছে। 

দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় নিজেকে মানিয়ে নেওয়া প্রসঙ্গে সাবেক এই অভিনেত্রী বলেন, ‘‌দুবাই খুবই অতিথিপরায়ণ। এখানে প্রায় ৯৫ শতাংশ জনসংখ্যা বিদেশি। তবুও সবাই নিজেদের ঘর মনে করেন। শহরটি বাসিন্দাদের জীবন সহজ এবং আরামদায়ক করতে মনোযোগ দেয়।’ 

দুবাইয়ের পেশাদারী বাজার নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান ‘ধুম’খ্যাত রিমি সেন।  তিনি বলেন, ‘একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে এখানে কাজের। নির্মাতা তাদের কাজ করেন। এজেন্সিগুলো তাদের দায়িত্ব পালন করে। এজেন্টদের এখানে আর্থিক পরামর্শদাতার মতো সম্মান দেওয়া হয়। এটি ভারতের সঙ্গে তুলনা করলে অনেক ভিন্ন।’ 

এছাড়া প্লাস্টিক সার্জারি করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিমিকে নিয়ে সাম্প্রতিক যে গুঞ্জন, সেটা নিয়েও মুখ খোলেন রিমি। তিনি স্পষ্ট করেন, ‘আমি কেবল ফিলার, বোটক্স এবং পিআরপি করিয়েছি। শুধু কিছু চিকিৎসা ও নিয়মিত যত্নেই কাউকে ভালো দেখাতে পারে। যদি কেউ মনে করে আমি যা করেছি তা ঠিক নয়, তবে বলুন কোথায় সমস্যা হয়েছে, আমি আমার চিকিৎসকদের জানিয়ে ঠিক করাব।’ 

মন্তব্য (০)





image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

image

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভি...

  • company_logo