• লিড নিউজ
  • শিক্ষা

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীর বিবরণ একটি অনলাইন ফর্মে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের সাক্ষর করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন ক্যাডার শিক্ষক ও কর্মচারীর তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করতে হবে

এতে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তা অসদাচরণ বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট গুগল ফর্মের লিংক পেতে এখানে ক্লিক করুন। 

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo