ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে রংপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।
এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘আবু সাঈদ এবং তাদের সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদের ঋণী করে গিয়েছেন, আমাদের ওপর আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো জীবন দিয়ে সে আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাবো ইনশা আল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে সব ধর্ম, বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। আমরা সে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশা আল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই।’
ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
গণঅভ্যুত্থানের শহিদদের বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারকাজ চলছে, আমরা চাই অতিদ্রুত সে বিচারের কাজ সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এ ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট।’ আজ গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন জামায়াত আমির।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)