• লিড নিউজ
  • রাজনীতি

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে মুনাফেকি করছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলটহরি কালেশ্বরগাঁও গুচ্ছগ্রামে নির্বাচনি জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল সমালোচনা করে বলেন, একটি দল বলছে- অমুককে ভোট দিলে জনগণ বেহেশতে যেতে পারবে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত, তাহলে তো সবাই অনায়াসেই বেহেশতে চলে যেত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা মুনাফেকির শামিল।

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে দলের মহাসচিব জোর দিয়ে বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। 

তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সব ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার নিয়ে বসবাস করবে।

জনসংযোগকালে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম। এ সময় স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতা ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo