• বিনোদন

‎বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম এর পথচলা শুরু

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর) এর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আত্মপ্রকাশ হয়েছে "বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম" BNSF

‎বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানী ঢাকার মগবাজার মিডিয়া গলি সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম - BNSF সংগঠনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর আগে মগবাজারে সংগঠনের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছিলো। প্রথম মিটিং ও ২য় মিটিংয়ের সবার সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্মে প্রাথমিকভাবে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় আগামী ৬ মাসের জন্য।

‎এ সংগঠনের মূল লক্ষ এবং উদ্দেশ্য হলো বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ ভাবে সংস্কৃতি বিকাশ, নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সর্বোপরি বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের সুখে দুঃখে পাশে থাকা।

‎এ কমিটিতে জনপ্রিয় অভিনয় শিল্পী ও নোয়াখালী বেগমগঞ্জ হাজীপুর মিয়া বাড়ীর কৃতি সন্তান মুকিত জাকারিয়া কে আহবায়ক করা হয়। সদস্য সচিব করা হয় গীতিকার, সাংবাদিক  ও নাট্য নির্মাতা "জিয়া উদ্দিন আলম" কে ।

‎যুগ্ম আহবায়ক করা হয়,  জহির আব্বাস চৌধুরী (অভিনয় শিল্পী), নাহিদুর রহমান (নাট্য প্রযোজক)
‎,ফেরারী ফরহাদ (নাট্যকার, গীতিকার ও লেখক চলচ্চিত্র ), তানভীর মাসুদ ( অভিনয় শিল্পী)।

‎কমিটির সদস্য নির্বাচিত হলেন যারা: আহসান আলমগীর (নাট্যকার), শাহ নেওয়াজ সজীব (নাট্য নির্মাতা), ফাতেমা তুজন জহুরা ঐশী (সঙ্গীত শিল্পী), এন আই বুলবুল (গীতিকার ও সাংবাদিক), ইয়াসমিন লাবণ্য (সঙ্গীত শিল্পী), সেলজুক তারিক (অভিনয় শিল্পী), মোঃ জহিরুল হক (অভিনয় শিল্পী), নাসিমা আক্তার (সংস্কৃতিক সংগঠক), আরাবী নোমান (অভিনয় শিল্পী), হামিদ রনি (নাট্য নির্মাতা ও সাংবাদিক), মো: ওমর চৌধুরী (নাট্য নির্মাতা), পারভেজ মোল্লা (নির্মাতা), ইকরামুল হক (চলচ্চিত্র প্রযোজক), ওয়াহিদ চৌধুরী (নাট্য নির্মাতা), আলাউদ্দিন হক (সঙ্গীত পরিচালক)।

মন্তব্য (০)





image

সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক : দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে...

image

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক : অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকর...

image

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

বিনোদন প্রতিবেদকঃ হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। স...

image

স্ত্রী সংগীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

নিউজ ডেস্ক : সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনু...

image

এবার ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস, ঈ...

  • company_logo