• রাজনীতি

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে সেনাবাহিনীকে তৎপর থাকার আহ্বান আখতারের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন বলেছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানান তিনি।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নে গ্রামের সাধারণ ভোটারদের সঙ্গে আলাপচারিতা ও প্রচারণা শেষে এসব কথা বলেন আখতার হোসেন।

‎এ সময় সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ বলে জানান আখতার হোসেন।

‎তিনি বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চান। একনায়কতন্ত্রের বদলে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে।’

‎আখতার হোসেন বলেন, ‘সরকারের ভ‍্যাট-ট‍্যাক্স ও ঋণখেলাপিরা কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারেন না। যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’ এ সময় গান গেয়ে এলাকার সাধারণ ভোটাররা ভোটের মাঠে আখতারকে উদ্বুদ্ধ করছেন।

‎উল্লেখ্য, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১০ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।

‎এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo