• লিড নিউজ
  • রাজনীতি

‎গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেবে বিএনপি: মাহদী আমিন

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোটে বিএনপি 'হ্যাঁ'র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান  তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন।

‎তিনি বলেন, 'আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, আমরা তাদের সবাইকে বলেছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ- এর পক্ষে অবস্থান নেব।'

‎বুধবার (২১ জানিয়ারি) গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মাহাদী আমীন।

‎রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল জানিয়ে তিনি বলেন, 'জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট, জুলাই চার্টারে বিএনপির অবস্থানের ওপর ভিত্তি করে গণভোটে আমরা 'হ্যাঁ' পক্ষে অবস্থান নেব।'

‎মাহাদী আমীন বলেন, 'যে বিষয়গুলোতে ভিন্নমত-ভিন্নপথ থাকবে; সে বিষয়গুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের 'হ্যা'-এর পক্ষে অবস্থানের কথা দলের সবাইকে আমরা বলে দিয়েছি।'

‎বিএনপির নির্বাচনি ইশতেহার নিয়ে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, 'ইশতেহার নিয়ে আমাদের কাজ চলছে। বিএনপি সবার আগে সুনির্দিষ্ট পরিকল্পনা স্থাপন করেছে। ৮টি লিফলেট দিয়েছে। তার আগে রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনায় ৩১ দফা, তার আগে ২৭ দফা ছিল, তারও আগে মিশন ২০৩০ দেওয়া হয়েছে। সুতরাং দীর্ঘ সময় ধরে আমরা এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি।'

‎তিনি আরও বলেন, 'নির্বাচনি ইশতেহার নিয়ে বেশ কিছু টিম কাজ করছে। সঠিক সময় আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করব।'

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo