• লিড নিউজ
  • অর্থনীতি

আইএমএফের কিস্তি ছাড়াই অর্থনীতির চাহিদা সামাল দেওয়া সম্ভব হয়েছে: গভর্নর ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইএমএফের ঋণের কিস্তি না এলেও অর্থনীতির বিভিন্ন চাহিদা ভালোভাবে সামাল দেওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, নতুন আরও ৩৫ বিলিয়ন ডলার তৈরির সুযোগ আছে। রাজনৈতিক সরকার এলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে। সোমবার  মেট্রোপলিটন চেম্বার আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
‎
‎গভর্নর বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে ভালো করছে বাংলাদেশ। ব্যাংকে আমানতের পরিমাণ ১১ শতাংশের বেশি বেড়েছে। এটিকে ১৪ ভাগে নেওয়া এখন টার্গেট। পাশাপাশি নিয়মিত ভালো গ্রাহকরা ১১ শতাংশ সুদে ব্যাংক ঋণ পাবেন। তবে মূল্যস্ফীতি নিয়ে খুশি হওয়ার সুযোগ নেই। এটিকে ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে আরও কয়েক মাস লাগবে।
‎
‎অনুষ্ঠানে মূল প্রবন্ধে বলা হয়, দেশে সরকারের বিভিন্ন দপ্তর, এমনকি পরিসংখ্যান ব্যুরোর কাছে অনেক ডাটা আছে। কিন্তু সেসব খুবই অনিয়মিত। যে কারণে ব্যবসা বা অর্থনীতি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। বিদেশি বিনিয়োগকারীরাও সিদ্ধান্তহীনতায় ভোগে।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo