ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এটিই সর্বোচ্চ দাম।
মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ চলতি বছরের ১৪ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...
নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...
নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...
নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

মন্তব্য (০)