• লিড নিউজ
  • খেলাধুলা

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক মেইলের পর ভার্চুয়াল আলোচনা করেও বিসিবিকে নিজেদের অবস্থান থেকে সরাতে পারেনি আইসিসি। এবার তাই সরাসরি আলোচনায় বসতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা।

বোর্ড সভাপতির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যদিও প্রতিনিধি দল আসার বিষয়টি শতভাগ নিশ্চিত করেননি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের তির্যক মন্তব্য আর ক্রিকেটারদের খেলা বর্জনের অবস্থানের মাঝে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন আসিফ নজরুল। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি কথা বলেন ক্রিকেটও নিয়েও।

এ সময় বিশ্বকাপ ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই।’

এসময় ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলার বিষয়ে প্রচণ্ড আগ্রহী এবং আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

এর আগে ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছিল বিসিবি। এরপর দুই পক্ষের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনায় হয়। সবশেষ ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল আইসিসি। তবে বোর্ড নিজেদের অবস্থানে অনড় বলেই জানিয়েছে। 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo