• লিড নিউজ
  • রাজনীতি

আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতাদের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে।

জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাব।

তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারও মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo