ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে, এমনটা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর কেউ যেন নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা না করে, সেই হুঁশিয়ারি দিলেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্রগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এতে জানানো হয়, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।
এর আগে, সমাপনী কুচকাওয়াজের প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।
নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

মন্তব্য (০)