• লিড নিউজ
  • জাতীয়

সমুদ্র অর্থনীতি সুষ্ঠু ব্যবহারের রূপরেখা পরবর্তী সরকারকে দিতে চাই: বিডা চেয়ারম্যান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ, এনার্জিসহ যে অপার সম্ভাবনা রয়েছে তার সুষ্ঠু ব্যবহারের জন্য পরবর্তী সরকারকে রূপরেখা দিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
‎
‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিডা আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
‎
‎বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা করতে পারেনি। অথচ ভূমির তুলনায় ১০ ভাগেরও কম পরিকল্পনা নিয়ে এটি অর্থনীতিতে বিশাল প্রবৃদ্ধি আনতে পারে।
‎
‎সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ, এনার্জিসহ যে অপার সম্ভাবনা রয়েছে তার সুষ্ঠু ব্যবহারের জন্য পরবর্তী সরকারকে রূপরেখা দিয়ে যেতে চান জানিয়ে তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে জনজীবনের নিরাপত্তা, পরিবেশগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এবং বৃহত্তর অঞ্চল কীভাবে দায়িত্বশীলভাবে সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে পারে সে ব্যাপারে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
‎
‎সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে স্বীকৃতি দিতে 'উত্তর-পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপে' জাপান, মালদ্বীপসহ ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র-সিডস'র প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, ভারত মহাসাগরীয় অঞ্চলে ৩৩ টি জাতির অন্তত ২ দশমিক ৯ মিলিয়ন মানুষ বাস করে। টেকসই নীল অর্থনীতির মাধ্যমে জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করা সম্ভব।
‎
‎সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র শাসনে পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে মহেশখালি-মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন আলোচকরা।

মন্তব্য (০)





image

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

১

নিউজ ডেস্কঃ  কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার...

image

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

২

নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৩

নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...

image

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...

image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন...

৫

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...

  • company_logo