• রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।


রবিবার (১১জানুয়ারী) রাত নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপি যোগ দেন তারা।


যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।


আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মত একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মত। আমি সেই দলে যোগ দিয়েছি।
আগামীকাল থেকে আমি আমার ইউনিয়নের প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানানো।
এ্যাব’র আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমি তৃণমুলে গিয়ে মানুষের যে অভুতপুর্ব সাড়া পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বলেন, একজন এমপি শুধু দলের নয় সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই। পরে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।


জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo