• লিড নিউজ
  • জাতীয়

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় মেরামত-নতুন ভবন নির্মাণকাজ চলছে: উপদেষ্টা বিধান রঞ্জন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

‎আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে নেপ’র মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুকু হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়।’

‎তিনি মনে করেন, এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলে বাস্তব প্রয়োগ করতে হবে। তিনি বলেন, ‘জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।’

‎প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মাসুদ রানা, নেপ মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo