ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার— এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়েনি? এ সরকার এসে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এটা আমাদের কোনো অর্জন না?’
তিনি বলেন, ‘জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত বিশ হাজার হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। স্বল্প সময়ের মধ্যেই আইন, বিচার ও শাসন ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। গেল ষোলো মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর স্বীকার হয়েছি আমি।’
এছাড়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা মানবাধিকার আইন বাংলাদেশের বলেও জানান আসিফ নজরুল। এসময় সবাইকে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।
সংলাপে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতারা, আইনজীবী, গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মব সংস্কৃতি থেকে বেরিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্ব...
নিউজ ডেস্কঃ কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার...
নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...

মন্তব্য (০)