• বিনোদন

ভাই ফয়সালের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত এ অভিনেতা। তবে ফয়সাল যেন হলেন উল্টো পথের পথিক। বলিউড থেকে রীতিমতো হারিয়েই গেলেন তিনি। সম্প্রতি কিছুদিন হল আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন ফয়সাল। 

গত কিছুদিন ধরে একাধিক সাক্ষাৎকারে এই অভিনেতা তার ভাই আমির খানের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি নিয়ে তার উপর চড়াও হতেন বলে‌ও অভিযোগ করেন ফয়সাল।  পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তার নাকি প্রাণনাশের আশঙ্কাও হয়েছিল। 

দীর্ঘদিন সিনেমার বাইরে থাকা ফয়সাল পুরোনো দিনের ক্ষত ভুলতে পারছেন না জানিয়ে বলেন, ‘আমি একদিন বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে আমার উপর চড়াও হয় সে। আমাকে বলে, ‘তুমি পাগল’। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে এসেছিল। আমি বললাম, টানাহেঁচড়া করতে হবে না, আমি এমনিই যাচ্ছি। সেখানে গিয়ে ভাবলাম, হয়তো কিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, কিসব ওষুধ দিল। জোর করে আমাকে কিসব খাইয়ে দিল। এরপর আমি ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরেও যেতে পারতাম। আমার ফোন কেড়ে নিয়ে আমাকে ঘরে আটকে রাখা হয়।’ 

ভাইয়ের এতসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আমির খান।  ফয়সালের কথার জবাবে অভিনেতা বলেন, ‘বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।’ 

পাশাপাশি আমির জানান মেলা ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি ফয়সাল।  তাই তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে আসুক।  প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে ইচ্ছুক বলেও জানান। আমিরের ভাষায়, ‘যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।’ 

মন্তব্য (০)





image

‘রাক্ষস’ থেকে ‘বিদায়’, টানা তিন সিনেমায় কস্টিউমে ঝড় তুলতে...

বিনোদন প্রতিবেদকঃ এ প্রজন্মের কস্টিউম ডিজাইনার মেফসির আয়াজ। ...

image

মঞ্চে গান ফাঁকি দিয়ে শুধু ঠোঁট নাড়ানো গায়কদের ধুয়ে দিলেন...

বিনোদন ডেস্ক : টিকিটের দাম দিয়ে দর্শকরা শিল্পীর গান শুনতে আসেন, কেবল তার উপস্থিতি দেখতে নয়&mda...

image

মঞ্চে গান ফাঁকি দিয়ে শুধু ঠোঁট নাড়ানো গায়কদের ধুয়ে দিলেন...

বিনোদন ডেস্ক : টিকিটের দাম দিয়ে দর্শকরা শিল্পীর গান শুনতে আস...

image

স্তন ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ও...

image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

  • company_logo