• লিড নিউজ
  • অর্থনীতি

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এরইমধ্যে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ের উৎপাদনের ওপর ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার এবং স্থানীয় পর্যায়ে তা ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।  

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। 

প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস দেশের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।

এদিকে খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo