• লিড নিউজ
  • রাজনীতি

তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমে মিডিয়া উপ-কমিটি গঠন

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি এবং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

গঠিত মিডিয়া উপ-কমিটির সদস্যরা হলেন—কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মো. আবদুল আউয়াল খান। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

নেতারা জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে মিডিয়া উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo