• শিক্ষা

কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বাকৃবিতে ১০তলা ভবনের নির্মাণকাজ শুরু

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসন সুবিধা উন্নত করতে ১০তলা একটি আধুনিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। লিফটসহ আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ভবন নির্মাণে চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৬০ টাকা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. মনির আহম্মেদ।

এ ছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo