• শিক্ষা

জকসু নির্বাচন: ছয় কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয় কেন্দ্রে বাংলাদেশ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।

‎আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৩৯ কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র ছয়টি হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ফার্মেসি বিভাগ, সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি।

‎ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ও এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

‎নৃবিজ্ঞান বিভাগের শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ১১৮, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

‎লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ১৩২, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন।

‎ফার্মেসি বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩, পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৫৩, জিএস পদে খাদিজাতুল কোবরা ২৬, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

‎কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২, এজিএস পদে মাসুদ রানা ১০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৯৪, জিএস পদে খাদিজাতুল কোবরা ৫৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮০ ভোট পেয়েছেন।

‎জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬, এজিএস পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৩৯, জিএস পদে খাদিজাতুল কোবরা ১৮, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo