• বিনোদন

কাজে সিরিয়াস থাকলেও আরশ অনেক দুষ্টুমি করে: সুনেরাহ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছর তারা বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে তাদের পর্দার রসায়ন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এই দুই তারকা রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে অংশ নিয়েছিলেন। আড্ডায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন, কাজ এবং একে অপরের প্রতি ধারণা।

আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন, আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে আছেন। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য একটি ছোটখাটো শাস্তি। তিনি বলেন, আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।

পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি।    

আরশ খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল ইতিবাচক। তিনি জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন।

সুনেরাহ বলেন, আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, আরে নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে।

তিনি আরও যোগ করেন, শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টুমি করে।

মন্তব্য (০)





image

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেক...

image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

  • company_logo