• লিড নিউজ
  • খেলাধুলা

ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, সিদ্ধান্ত বিসিবির

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বোর্ড।

তার আগে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে। ইতোমধ্যে একটি চিঠি তৈরি করা হয়েছে এই মর্মে। যুগান্তরকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে এসে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে খেলতে না দেওয়া হয়। সেই চাপের কাছে নতি স্বীকার করে গতকাল শনিবার বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপরই তারা জানায় বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয় আসন্ন আইপিএলে।

এরপর দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আজ ৪ জানুয়ারি আইসিসিকে একটি চিঠি পাঠায় বিসিবি। 

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে লিটন দাসের দলেরও গন্তব্য হতে পারে শ্রীলঙ্কাতেই।

 

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo