• রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: জোনায়েদ সাকির চেয়ে সম্পদ বেশি স্ত্রীর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী দেখা যায়, সাকির তুলনায় তার স্ত্রীর বাৎসরিক আয় ও স্থাবর সম্পদের পরিমাণ বেশি।

জোনায়েদ সাকি পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রকাশক’ এবং তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় ‘শিক্ষক ও আলোকচিত্রী’।

জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান এবং মায়ের নাম মাসুদা খানম।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে মোট ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা আয় করেন।

তার স্ত্রীর বাৎসরিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ থেকে ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে ৮ লাখ ২৮ হাজার টাকা আয় করেন।

স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতাংশ কৃষিজমি রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে।

২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। একই সময়ে তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।

এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo