• বিনোদন

পিয়া বিপাশার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমায় অভিনয়ের মাধ্যমে  চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর তিনি টিভি বিজ্ঞাপন ও নাটকেও নিয়মিত অভিনয় করে চলেছেন। কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। 

বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও নতুন করে গড়ে তোলেন নিজের পরিচয়, ভেঙে ফেলেন পুরোনো বন্ধন এবং গড়ে তোলেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, আর নতুন জীবন–  সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী। অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।

সেই সময় অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যায়, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া–পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক— একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে–বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন— চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গেছেন। সেখানেই দেখা যায়, স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দেন একসময়ের দেশের এ আলোচিত মডেল।

মন্তব্য (০)





image

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেক...

image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

image

বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ক্যাটরিনার স...

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ভিকি কৌশল-এর ...

image

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্...

  • company_logo