• বিনোদন

বুড়িগঙ্গার পানি নিয়ে আক্ষেপ মোশাররফ করিমের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেছেন, শিল্পবোধ প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি। নাটক, সিনেমা কিংবা সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; বরং তা মানুষের আবেগ, মনন ও যাপিতজীবন। প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কাজ করে না বলে জানান এ অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে এমন কথা বলেন মোশাররফ করিম। তিনি বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত জরুরি।

মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি—সৎমানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না যে,  একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে কিংবা সন্ত্রাসী হয়েছে। তিনি বলেন, কাজেই আমি চাই— সব মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।

অনেকের মনেই প্রশ্ন জাগে— বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান ও সংস্কৃতির প্রয়োজন কি? অভিনেতা বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo